1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

বগুড়ায় ৬ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা

  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৭২ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক , বগুড়া: বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার সকাল ৯টায় এ- কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এতে কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ- সময় রেডিওলোজী ২য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বেবী জানান, গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।

ফিজিওথেরাপি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আহম্মেদ মোশাররফ জানান, আমাদের সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তর করতে হবে।

এ- সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান অন্য বক্তারা। পরে দুপুর আড়াই টার দিকে ক্যাম্পাসের দিকে চলে যায় শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৯ টায় সিভিল সার্জন ডা. শফিউল আজম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘৬ দফা দাবি যৌক্তিক। তবে জেলা-ভিত্তিক ভাবে আামদের কিছু করার নাই। আমরা ওপর মহলে বিষয়টি জানিয়েছি তারা এ-ব্যাপারে সিন্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.