1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০ সিলেট জেলা ছাত্রদলের কাণ্ডারি হতে যাচ্ছেন হিলাল উদ্দিন শিপু টেকনাফে যৌথ অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা

খাগড়াছড়িতে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস

  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৩ দেখেছেন

মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার দীঘিনালায় কিশোর নুরুল ইসলাম হৃদয় হত্যাকাণ্ডে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন। একই সাথে আসামিদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন, দীঘিনালা বেতছড়ি এলাকার মোবারক হোসেন আক্তার হোসেন ও আসাদুল ইসলাম। বর্তমানে সবাই পলাতক আছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমজাদ হোসেন, মোঃ আরিফ হোসেন, নুরুল আলম, শফিক মিয়াকে বেকসুর খালাস দেন আদালত। আদালতের রায়ে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বইমেলায় নিয়ে যাওয়ায় কথা বলে আসামিরা নুরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আঃ ছালাম বাদী হয়ে ওই বছরই দীঘিনালা থানায় মামলা করে। ২০১৩ সালে চার্জশিট জমা দেয় পুলিশ। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.