1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মহাদেবপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩১ দেখেছেন

মোঃ হায়দার আবু হান্নান, মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ১ নভেম্বর (শুক্রবার) জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিকেল ৩ টায় উপজেলা প্রশাষন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ মমিননের সঞ্চালনায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, যুব মহিলা শাবানা খাতুন,যুব পুরুষ রাকিবুল ইসলাম,যুব মহিলা আঙ্গুর খাতুন, যুব পুরুষ জীবন কুমার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমিনুল ইসলাম,সাংবাদিক লিয়াকত আলী বাবলু প্রমুখ। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , গণমাধ্যম কর্মী ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। শতাধিক যুবদের মাঝে শপথ বাক্য পাঠ করান অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আরিফুজ্জামান।

আলোচনা সভা শেষে ১০ জন কে সনদ পত্র, ১২ জন কে যাতায়াত ভাতা ও ১২ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৭ লাখ ৮০ হাজার টাকার যুব ঋনের চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.