1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আরজেএফ’র বার্ষিক মুল্যায়ন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৭ দেখেছেন

মোঃ রিপন আলী : রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র বার্ষিক মুল্যায়ন ও স্থায়ী পরিষদ সদস্যদের পরিচিতি সভা গত ২৮ অক্টোবর ঢাকার খানা বাসমতি হোটেলে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উৎযাপন কমিটির আহবায়ক ও আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাত আলম খান সজল। বার্ষিক হিসাব বিবরণী ও কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক প্রতিবেদন পেশ করেন আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। এ সময় আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মঞ্জুর হোসেন ঈশা, হৃদয় চৌধুরী, মোঃ উজ্জল খান, এডভোকেট খান চমন-ই-এলাহী, মোঃ কামাল উদ্দিন, মোঃ জাহঙ্গীর আলম উপস্থিত ছিলেন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ’র ভাইস-চেয়ারম্যান মাহাবুব আরা দুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন শাহীন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, সহ-ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ দীন ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মামুন মোল্ল্যা কুমিল্লা জেলা আরজেএফ’র সভাপতি আবুল হাসনাত সজিব, সাধারন সম্পাদক মোছাঃ আফসানা আক্তার মিম, কুমিল্লা জেলা আরজেএফ’র ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তানভীর, সাধারন পরিষদ সদস্য মিজান বিপ্লব, আয়শা আক্তার স্বর্না, আজিজুন নাহার। সভায় আরজেএফ’র বর্তমান কার্যনির্বাহী কমিটির গত ১ বছরের কার্যক্রমের বার্ষিক মুল্যায়ন নিয়ে বক্তারা বিশদ আলোচনা করেন। এছাড়াও সভায় আগমী ১ বছরের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালন, আরজেএফ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, নিষ্ক্রিয় সদস্যদের পদ শুন্য ঘোষণা করে কো-অফট্ কাউন্সিলের মাধ্যমে কার্যনির্বাহী কমিটিকে সক্রিয় করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সাংগঠনিক অবকাঠামো জোরদার করার জন্য নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি ও অন্তবর্তীকালী সরকারের উপদেষ্টা পরিষদের সাথে মতবিনিময় ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে সাংগঠনিক মতবিনিময়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.