1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নিকাহ রেজিস্ট্রার ও কলেজ শিক্ষক একই ব্যক্তি, অভিযোগের তদন্তে খোঁজ মিলছে না অভিযোগকারীর চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন কামাল ভাই- সাহিদুর রহমান টেপা

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৪১৬ দেখেছেন

সাহিদুর রহমান টেপা

আজ শেখ কামাল ভাইয়ের জন্মবার্ষিকী। কামাল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। আমিও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। শেখ কামাল ভাই আমার এক বছরের সিনিয়র ছিলেন। স্মৃতিপটে ফিরে এলো এক দুর্লভ ছবি। ১৯৭৩ সাল, সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চেয়ারম্যান ডঃ নাজমুল করিম ও আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রঙ্গলাল সেনসহ আমাদের সিনিয়র বড় ভাই আসলাম ভুইয়া, শেখ কামাল ভাই, জহির সাদেক, আমি (মোহাম্মদ সাহিদুর রহমান টেপা) আমার সহপাঠী বাচ্চু সহ আমরা আরো কয়জন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচিত প্রতিনিধি।

তখনকার সময়ে শেখ কামাল (ভাইয়ের) সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। আমি তখন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিনিধিত্ব করছিলাম সমাজবিজ্ঞান বিভাগে। কামাল ভাই অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন। কামাল ভাইকে আমি যেটা দেখেছি, কোনদিন একটা সিগারেট খান নাই, এক কাপ চা খান নাই ক্যাম্পাসে। সব সময় হাসিখুশি আর খেলাধুলা নিয়ে থাকতেন। প্রতিদিন সকাল ছয়টা থেকে যত সময় পর্যন্ত বাসায় না যেতেন ততক্ষন আমরা খেলাধুলা আর বিশ্ববিদ্যালয় পড়ালেখা একসাথেই করতাম।

বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান ছিলেন শেখ কামাল। আমি যেটা দেখেছি তিনি দুইটা প্যান্ট দুইটা শার্ট ২ জোড়া বাটার স্যান্ডেল ব্যবহার করতেন। একটা গাড়ি- ঢাকা গ (এক) ১ চালাতেন তিনি। এই গাড়িটা পুরান ঢাকার (শহরের) এক লোক কামাল ভাইকে চালাতে দিয়েছিলেন। আমি কামাল ভাইকে এতল কাছে থেকে দেখেছি যেটা বললে অনেকেই বিশ্বাস করতে পারবে না। তিনি এমন একজন মানুষ যে ছিলেন জাতির জনকের সন্তান কিন্তু তার মধ্যে কোন অহংকার ছিলোনা।

অনেকে অনেক কথা বলেন। তবে আমি এই মর্মে বলতে চাই- আগামীতে বাংলাদেশে এমন আর একজন শেখ কামালের জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে। আমি আমার আজকে সহধর্মিনীর সহপাঠী ছিলাম। আমার নাম টেপা এবং আমার সহপাঠী (স্ত্রী) নাজনীন সুলতানা লাকি। কামাল ভাই আমাদের দুইজনকে ডাকতো টেপাটেপি বলে। সেসময় ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত সবাই আমাদের দুইজনকে টেপাটেপি হিসেবেই ডাকত।

কামাল ভাই ওপারে ভালো থাকুন। আল্লাহ কামাল ভাইকে বেহেস্ত নসিব করুন, আমিন।

স্মৃতিচারণ
মো: সাহিদুর রহমান টেপা
, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, জাতীয় পার্টি, সভাপতি, জাতীয় কৃষক পার্টি। সম্পাদক ও প্রকাশক, দৈনিক ঘোষণা, Monthly True Tone.

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.