1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

মহিপুরে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘের্ষে; আহত-৯

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ দেখেছেন

মো: নূরুল আমিন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব (৩৫)সহ নয়জন আহত হয়েছে। অন্যান্যরা হলেন, নাজমুল হাসান (২৫), ইছা (২২), মারুফ (২২), তামিম আকন (২০), ইমরান (২০), আশিক (২৫), হাসান (২০), ও মিয়াজ (৩০) । এদের মধ্যে আবুল তাউয়েব (৩৫) ও নাজমুল হাসান (২৫) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব বলেন, এমদাদুল দফদারের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফোরকান, মহিন, সালে হাওলাদার, মোস্তাফিজুর, রাকিবুল, আব্দুল রব, সোহাগ, আল আমিন, তরিকুলসহ ২০/২৫ জন তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাজাহান পারভেজ বলেন, খবর পেয়ে আহতদের খোঁজখবর নিয়েছি, দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেওয়া হবে। এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থানে পাঠনো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.