নিজস্ব প্রতিবেদক: সিংড়া পৌর এলাকার সাপ্তাহিক হাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ডিম ব্যবসায়ী ও দুটি মুদি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ নাটোর। এসময় তারা বলেন কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেয় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়মিত বাজার মনিটরিংএ নিয়মিত তদারকি করছেন তারা। বিশেষ টাস্ক ফোর্স এর মাধ্যমে উক্ত অভিযান পরিচালনা করেন মোছাঃ রিজু তামান্না নাটোর জেলা সহকারী কমিশনার ও ভোক্তা অধিকার সংরক্ষণ নাটোর জেলার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর।