1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন। 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ দেখেছেন

ফারুক হোসেন পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের বলাইহাট বাজারে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার রাত ৯ টায়  আনুষ্ঠানিক ভাবে ৮ নং দৌলতপুর  ইউনিয়নের  দলীয় কার্যালয় উদ্বোধন করেন  পীরগঞ্জ উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

৮ নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে ৮ নং  দৌলতপুর ইউনিয়নের বিএনপির সভাপতি  আব্দুর  রাজ্জাকের  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের।  গত ১৫ বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তি করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য  অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন,   দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,  বিএনপির  সাংগঠনিক সম্পাদক , সাইমুল ইসলাম শামিম , সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ৭ নং ওয়ার্ড  সভাপতি ইউসুফ আলী, ৮ নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি  মজিবর রহমান, ৫ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি  সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক  আনিসুর রহমান, ৬ নং ওয়ার্ড সভাপতি সাকিম তুল্লাহ, সম্পাদক  আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আশাদুল  ইসলাম পীরগঞ্জ উপজেলা ছাএদলের  যুগ্ন সাধারণ  সম্পাদক শাহিন রেজা সহ অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  উদ্ধোধনের পরে দোয়া খায়ের শেষে  নেতা-কর্মীর মাঝে মিষ্ঠি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.