1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গাজীপুরে ২০টি রুমে আগুন ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০১ দেখেছেন

মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর শ্রীপুরে গভীর রাতে একটি বসতবাড়িতে আগুনে ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড কবির হোসেন সরকারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ভাড়াবাড়ির ঘরে গার্মেন্ট শ্রমিক ও নিম্নবিত্তদের বাস ছিল।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কবির হোসেন সরকারের ভাড়া বাড়িতে বৃস্পতিবার ভোর ৪ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক কবির হোসেন সরকার জানান, ভোররাতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি কক্ষের আসবাবপত্র। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান,শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.