1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বেড়াতে এসে মাদকাসক্ত ভাইয়ের হাতে নির্মম নির্যাতনের স্বীকার ছোট বোন

  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের দৈয়ারা সরদার বাড়িতে এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। মৃত আলী সরদারের রেখে যাওয়া তিন ছেলে এবং দুই মেয়ের মধ্যে বড় ছেলে কবির হোসেন এবং ছোট মেয়ে আকলিমা আক্তার। আকলিমা আক্তার নির্যাতনের স্বীকার হয়ে সাংবাদিকদের জানান তার বাবা জীবিত থাকতে একটি ঘর নির্মাণ করে রেখে যান। সেখানেই তারা মাঝে মধ্যে বেড়াতে আসেন, তবে বাবার বাড়িতে আসা কোনভবেই পছন্দ করতেন না বড় ভাই কবির হোসেন যার কারণে নির্যাতন করতেন বিগত সময়েও। গত সপ্তাহে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বাবার রেখে যাওয়া সেই ঘরে কেন থাকলেন তার রেশ ধরেই অমানবিক নির্যাতন করেন কবির হোসেন। মাদকাসক্ত অবস্থায় বৃদ্ধ মাকেও বেধড়ক মারধর করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায় কবির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে প্রায়শই বৃদ্ধ মায়ের উপর নির্যাতন চালান। স্থানীয় লোকজন আরো জানান মৃত আলী সরদার জীবিত থাকা অবস্থায় শান্তিতে জীবন যাপন করে যেতে পারেননি মাদকাসক্ত ছেলে কবির হোসেনের কারণে। অতিরিক্ত মাদক সেবন করে বাবা-মা দুজনকেই মারধর করতেন কবির। এমন অমানবিক কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কয়েকবার সালিশের মাধ্যমে তাকে শোধরানোর চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠেনি। যার ফলশ্রুতিতে বেড়াতে আসা ছোট বোন আকলিমা ও তার বৃদ্ধ মায়ের উপর পুনরায় চালিয়েছেন নির্যাতন। প্রতিবেশী স্বজন ও এলাকাবাসীর দাবি আইনিভাবে যত দ্রুত সম্ভব তাকে যেন শাস্তির আওতায় আনা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.