1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন

দীঘিনালায় যুবকের মরাদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫২ দেখেছেন

সুমন উদ্দিন , দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গুলিবিদ্ধ এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার পোমাং পাড়া এলাকার মৃত বদন কৃষ্ণ ত্রিপুরার ছেলে স্বর্ণ কুমার ত্রিপুরা (৪২)। তিনি পেশায় একজন বাবুর্চি।

মঙ্গলবার ভোরে পোমাং পাড়া এলাকা থেকে মরাদেহ উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ। নিহতের ছেলে হিরাময় ত্রিপুরা(১৭) জানান, রাতে বাবা বাসায় ফিরেন নাই। সকালে আমাদের এলাকার কালভার্টের পাশে বাবার লাশ পরে আছে। পরে পুলিশ এসে বাবার লাশ নিয়ে যান ময়নাতদন্তের জন্য। তবে তার পিঠের বাম দিকে গুলি চিহ্ন রয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গুলিবিদ্ধ যুবকের মরাদেহ উদ্ধার করে। গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। নিহতের বিষয়ে আইনীগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.