1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

উত্তরাঞ্চলে পুনরায় যাতে আর মঙ্গা ফিরে না আসে- নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩০৩ দেখেছেন
পুনরায় যাতে আর মঙ্গা বা দুর্ভিক্ষ ফিরে না আসে তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল উত্তরাঞ্চলে পুনরায় যাতে আর মঙ্গা বা দুর্ভিক্ষ ফিরে না আসে তা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

রংপুর জিলা স্কুল মাঠে দলের বিভাগীয় মহাসমাবেশে যোগদান শেষে হেলিকপ্টার যোগে ঢাকা রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষেন আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের গৃহীত প্রচেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন।

আজ বিকেলে রংপুর সার্কিট হাউজে বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধাসমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে আর যাতে মঙ্গা ফিরে না আসে সে জন্য কাজ করুন।’

জনগণ যাতে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারে সে জন্য তিনি সরকারি কর্মকর্তাদের উদ্ভাবনী ধারনা তৈরিতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এক সময় রংপুর অঞ্চলকে মঙ্গা পিড়ীত এলাকা হিসেবে বিবেচনা করা হতো।

তিনি বলেন, ‘তবে গত সাড়ে ১৪ বছরে সরকারের প্রচেষ্টায় রংপুর অঞ্চলে আর কখনো মঙ্গা দেখা যায়নি। পুনরায় মঙ্গা ফিরে না আসার ব্যবস্থা আমরা করতে পেরেছি।

প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমের জন্য সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা আপনাদেরকে নীতি, পরিকল্পনা, অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় সব কিছু দিতে পারি। তবে, তৃণমূলে থেকে আপনাদেরকেই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। সুতরাং, সব কিছু আপনাদেরই হাতে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.