হোসাইন আহমদ,কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করেছে ব্যাব -৯। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে দৈনিক ঘোষণা কমলগঞ্জকে জানান সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।