শাহাদাৎ হোসেন সরকার: ষড়যন্ত্র মুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা বিএনপি। শনিবার (৫ অক্টোবর) সকালে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার বাসভবনের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ-সময় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন আমি আলহাজ মোঃ আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক (আশুলিয়া থানা বিএনপি) এবং সাবেক চেয়ারম্যান,স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ। উল্লেখ্য ঃ বিগত ৫ই আগষ্ট ২০২৪ ইং বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসী এবং পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে।
উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে আগুলিয়া থানার অন্তর্গত নিহত ব্যক্তিবর্গের স্বজন এবং আহত ব্যক্তির পক্ষে তাদের পরিবার বিভিন্ন সময়ে মামলা দায়ের করে এবং কিছু সংখ্যক পরিবার ঢাকা জেলা বিচারিক আদালতে মামলা দায়ের করেছেন । এমতাবস্থায়এই সকল মামলায় আমি আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে।
যাহার মামলানং- সিআর- ১২৬৫/২৪ আশুলিয়া থানা ৬৩(৯)২৪ এবং ১২১৮/২৪ যাহা পিবিআই এর তদন্তাধীন। গত জুলাই’২০২৪ ইং মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় আমার নামে ৫টি মামলা দায়েরকরা হয় । ইতঃপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে আমার বিরুদ্ধে দায়ের করা ১৬ বছরে ৩৬টি মামলা চলমান রয়েছে।
আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে আমার এবং নেতাকর্মীদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে।
এই সব ষড়যন্ত্র মূলক মামলার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং আমার বিরুদ্ধে জনমতকে ঈর্ষান্বিত করার অপচেষ্টা হচ্ছে। একটি কুচক্রী স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা বাণিজ্য এবং পোশাক শিল্পকারখানায় সহ বিভিন্ন ধরনের ব্যবসা হাসিলের উদ্দেশ্যে সাধারণ জনগন এবং বিএনপির নেতা-কর্মীদের হয়রানীর উদ্দেশ্য ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করাচ্ছে।
এবিষয়ে আমাদের আইনজীবী দল ইতোমধ্যে মামলার সকল আইনগত দিক পর্যালোচনা করেছে এবং আমরা আত্মবিশ্বাসী যে সত্য এবং ন্যয়বিচার আমাদের পক্ষেই থাকবে ইন্শাআল্লাহ ।
আমরা গণমাধ্যম, ছাত্র সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রশাসন এর প্রতি আহ্বায়ন জানাচ্ছি এই সকল ষড়যন্ত্র মূলক মামলা ও হয়রানী অবিলম্বে প্রত্যাহার ও সঠিক এবং নির্ভুল তথ্যপ্রচার করার জন্য আহ্বান জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন শাহ মাঈনুল ইসলাম বিল্টু,সহ সভাপতি ঢাকা জেলা বিএনপি, মোঃ বাছেদ দেওয়ান,ও মোঃ নজরুল ইসলাম সহ সভাপতি আশুলিয়া থানা বিএনপি। মোঃ মোখলেছুর রহমান খাঁন ইলিয়াস শাহী, সভাপতি ধামসোনা ইউনিয়ন বিএনপি সহ অন্যান্য নেত্রী বৃন্দ প্রমুখ।