1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আড়াইহাজার থানা হতে লুন্ঠিত গোলাবারুদ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫১ দেখেছেন

মোঃ মোক্তার হোসেইন: আড়াইহাজার থানা হতে লুন্ঠিত গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালাকান্দি কবরস্থান এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব গোলাবারুদ উদ্ধার করেছে। এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওই দিনই দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ করে সব কিছু পুড়িয়ে দিয়ে থানার অস্ত্রাগার ভেঙে সকল অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ঘটনার দিন রাত ১ টায় ১২০ টি টিয়ারসেল ও ৩০ টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অপর দিকে পুলিশের আরেক অভিযানে উপজেলার ছোট সাদারদিয়া গ্রাম থেকে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের করিমের ছেলে। তাকে একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.