1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক

reporter নিজস্ব প্রতিনিধি
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয় বোতল ভারতীয় তৈরি মদ জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দুর্গাপুর পৌরসভার নাজিরপুর মোড় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম সোমবার বিকেলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল নাজিরপুর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. মাসুদ মিয়া (৩০) ও মো. সাব্বির মিয়া (২০) নামে দুই যুবককে আটক করা হয়।
আটক মাসুদ মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ধরগ্রামের মো. শহিদ মিয়ার ছেলে এবং সাব্বির মিয়া একই এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।

পুলিশের দাবি, আটকের সময় তাদের কাছ থেকে ছয় বোতল ভারতীয় তৈরি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com