1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
তাজপুরে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অলিউর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

তাজপুরে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অলিউর রহমান

reporter মোঃ রাজন আহমদ উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অলিউর রহমানের নামও আলোচনায় রয়েছে।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পারিবারিক রাজনৈতিক পটভূমির কারণে তাজপুর ইউনিয়নে তাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

অলিউর রহমানের দেওয়া জীবনবৃত্তান্ত অনুযায়ী, তিনি ১৯৯৩ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তিনি দলীয় কর্মকাণ্ড ও অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে ওই তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে।

অলিউর রহমানের বাবা হাজী মরহুম ধন মিয়া ওসমানীনগর থানাধীন ৬নং তাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

এছাড়া তার ছোট ভাই মিজানুর রহমান বর্তমানে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ।

পারিবারিকভাবেও তাদের পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন ।

তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন অলিউর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি তা গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ভবিষ্যতে দলীয় মনোনয়ন পেলে তাজপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার প্রত্যয় রয়েছে তার।

তাজপুর ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত মনোনয়ন কার ভাগ্যে যাচ্ছে, তা দলীয়ভাবে নিশ্চিত হয়নি।

অলিউর রহমানসহ সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে অবস্থান নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে দলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com