1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সাথে সুধীজনদের মতবিনিময় সভা  জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদা দাবির অভিযোগ চরফ্যাশনে টিবি স্কুলের শিক্ষিকার স্বামী অপহরণের অভিযোগ ভাঙ্গায় সাবেক স্থানে ইউপি ভবন নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের মানববন্ধন আর কত প্রাণ গেলে বন্ধ হবে ঘাতক সেলফি পরিবহন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূল কর্মসূচি অনুষ্ঠিত মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রং মিশ্রিত পচা গলা মাছ জব্দ সঙ্গীতশিল্পী স্বর্ণালী স্বর্ণার জন্মদিন উদযাপন বহুবিধ বর্ণিল আয়োজনে ডেইলি বাংলাদেশ ডায়েরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উল্লাপাড়ায় সার ডিলারদের সঙ্গে এমপি রফিকুল ইসলাম খানের মতবিনিময়

গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি

reporter নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আকনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আর্থিক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান পরিবর্তন অথবা উপযুক্ত প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় সর্বসাধারণ।

৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া ওই আবেদনে বলা হয়, আবু সাঈদ আকন দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িত রয়েছেন বলে অভিযোগকারীদের দাবি। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কারণে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও সাধারণ মানুষের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, জেলা পরিষদের অর্থায়নে মসজিদ-মন্দির সংস্কার ও নলকূপ (টিউবওয়েল) বরাদ্দ দেওয়ার কথা বলে আবেদনকারীদের কাছ থেকে ৫০ শতাংশ কমিশন ও মোটা অঙ্কের ঘুষ দাবি করা হচ্ছে। একইসঙ্গে স্থানীয় জনগণের কাছ থেকে ইউনিয়ন পরিষদের কর বা ট্যাক্স আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগও করা হয়েছে।

এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আবেদনে ভিজিডি, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারি সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, ইউনিয়ন পরিষদের কোনো আনুষ্ঠানিক সভা বা মিটিং না ডেকেই উন্নয়ন সহায়তা তহবিলের বিভিন্ন প্রকল্প একক সিদ্ধান্তে গ্রহণ করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় ঠিকাদার ও ব্যক্তিদের কাছ থেকেও বিপুল অঙ্কের টাকা দাবি করার অভিযোগ আনা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, এসব অনিয়ম ও দুর্নীতির কারণে ইউনিয়নের সাধারণ নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ অবস্থায় আবেদনে উত্থাপিত অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে আবু সাঈদ আকনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম সচল রাখার স্বার্থে সরকারি বিধি অনুযায়ী ১ নম্বর প্যানেল চেয়ারম্যান পরিবর্তন অথবা একজন উপযুক্ত প্রশাসক নিয়োগের আবেদন জানানো হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আকনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com