1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

reporter আগৈলঝাড়া (বরিশাল)
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভার শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলাম। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা মহিলাদলের সহ-সভাপতি নয়ন খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাদিয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, আবুল হোসেন মোল্লা, সামসুল হক খোকন ও মান্নান আকন; গৈলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম মোল্লা; আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি; গৈলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইমদাদুল হাওলাদার; জাসাস সভাপতি মো. রাসেল ফিরোজ।
এ ছাড়া আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার, মহিলা নেত্রী বদরুন্নেসা পরী, চম্পাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠার ইতিহাস, নারী নেতৃত্বের বিকাশ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com