1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শাহজাদপুরে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শাহজাদপুরে র‍্যালি ও আলোচনা সভা

reporter মোঃ নাঈম সিরাজী,সিরাজগঞ্জ 
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবরিনা শারমিন এবং উপজেলা শিক্ষা অফিসার জনাব মুরাদ হোসেন। এছাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ, মোমিনুল, মোহাম্মদ সুজাব আলী ও রামকৃষ্ণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য ও করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com