1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা খুলনায় বিদেশি পিস্তল গুলিসহ একই পরিবারের ৩ জন আটক কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস দোয়ারাবাজারের নরসিংপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে গ্রাহকের লাখ লাখ টাকা উধাও সৌদি আরব প্রবাসী পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে বেতমোরে কৃতিত্ব সন্তান সাবেক ছাএদল নেতা ঘাটাইলে ১৮ বস্তা সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় পিকাপসহ চালক আটক পিপির কার্যালয়ে অবরুদ্ধ সাবেক চেয়ারম্যান, চাঁদা আদায়ের অভিযোগ উত্তর ফটিকছড়িতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: চোলাই মদসহ আটক ১, কারাদণ্ড রুহিয়ায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কড়াকড়ি

সাতক্ষীরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা

reporter মোঃ হাফিজ, সাতক্ষীরা
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের নমীনি ও সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য হাবিবুর রহমান হাবিব, তাজকিন আহমেদ চিশতী, শেখ মাসুম বিল্লাহ শাহিন, শাহ মোঃ কামরুজ্জামান কামু, অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা বিএনপির প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সুমন রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com