1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
থ্রি-হুইলার বিরোধে বরিশালে বাস বন্ধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি) কর্তৃক মাদক আটক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’ সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল দখল-চাঁদাবাজিতে বিপর্যস্ত কাশিমপুরের দুই সড়ক, চরমে জনদুর্ভোগ কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

থ্রি-হুইলার বিরোধে বরিশালে বাস বন্ধ

reporter মো: শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ

মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল থেকে দূরপাল্লাসহ সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

সোমবার সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে এ বিরোধ চরম আকার ধারণ করে। পরে স্থানীয় প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখার অভিযোগ ওঠে থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে।

খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে বেলা ১২টা পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরে বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লাসহ সব অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে আসা যাত্রীদের অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে বিপাকে পড়েন। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনের সন্ধান করতে থাকেন।

বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তাদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলার দাঁড় করিয়ে যাত্রী ওঠানোয় বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসলেও সোমবার শিমুলতলা এলাকায় তা প্রকাশ্য বিরোধে রূপ নেয়।

বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে।

অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। আকস্মিক পরিবহন সংকটে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী যাত্রীরা।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com