1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পটিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত তালা লাগানোর অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি) কর্তৃক মাদক আটক চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ‎সরকারি দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার, অভিযোগের পরই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত নগরকান্দায় তরুণীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মন পাখি‘তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী’ সার্বিক উন্নয়নের মাধ্যমে দুর্গাপুর উপজেলা ঢেলে সাজানোর অঙ্গীকার- দাওকান্দিতে এমপি নজরুল দখল-চাঁদাবাজিতে বিপর্যস্ত কাশিমপুরের দুই সড়ক, চরমে জনদুর্ভোগ কক্সবাজার জেলা কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

পটিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত তালা লাগানোর অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

reporter প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় আইন পেশার প্রভাব খাটিয়ে এক ব্যবসায়ীর দোকানে নিয়মবহির্ভূতভাবে তালা লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে। দোকান বন্ধ থাকায় গত আট দিন ধরে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকট ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

রোববার (২৩ আগস্ট) বিকেলে পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পটিয়া থানার দক্ষিণ গোবিন্দারখিল এলাকার বাসিন্দা ও স্ট্যাম্প ভেন্ডার মো. জাহিদ হাসান।

জাহিদ হাসানের ভাষ্য, পটিয়া সিভিল আদালতের কাছে আদালত জামে মসজিদ মার্কেটে ‘দরবার স্টোর’ নামে তাঁর একটি ভাড়া দোকান রয়েছে। ওই দোকানটিই তাঁর একমাত্র আয়ের উৎস।

ওকালতনামা-সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) পটিয়া আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রাজেন দত্ত, অ্যাডভোকেট রফিকুল আলমসহ কয়েকজন আইনজীবী তাঁর দোকানে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেন।

জাহিদ হাসান অভিযোগ করেন, কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়ায় তিনি ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এতে পরিবারের ভরণপোষণ চালানোও কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ওকালতনামা-সংক্রান্ত বিষয়ে তাঁর কোনো ভুল বা অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী যে শাস্তি হবে, তা তিনি মেনে নিতে প্রস্তুত। তবে কোনো আইনি প্রক্রিয়া ছাড়া গায়ের জোরে দোকান বন্ধ করে দেওয়া অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার।

ঘটনার প্রতিকার চেয়ে গত ২৩ আগস্ট পটিয়া আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানান জাহিদ হাসান। আবেদনে তিনি অবিলম্বে দোকানের তালা খুলে ব্যবসা পুনরায় চালুর সুযোগ দেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জাহিদ হাসানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আইনজীবীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com