1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পলাশে হাটের টাকা নিয়ে বিরোধ, ৭ বাড়িতে হামলা-লুটের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ দিনমজুরের মেয়ে রাত্রি বিশ্বাস দুমকির ইউএনওকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ

পলাশে হাটের টাকা নিয়ে বিরোধ, ৭ বাড়িতে হামলা-লুটের অভিযোগ

reporter নরসিংদী জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ

নরসিংদীর পলাশে কাপড়ের হাটের টাকা বণ্টনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে গত ২ আগস্ট সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার জিনারদি ইউনিয়নের পণ্ডিতপাড়া-সাকুরগাঁট ও গাবতলী এলাকায়।

এ ঘটনায় গাবতলী গ্রামের মো. বাদল মিয়া ৩ আগস্ট পলাশ থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন।অভিযোগে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে কাপড়ের হাটের টাকা বণ্টনকে কেন্দ্র করে বাদল মিয়ার ভাতিজা সুজনকে মারধর করা হয়। পরে রাত ৮টার দিকে গাবতলী এলাকায় বাদল মিয়ার বাড়িসহ আরও ছয়টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় ঘরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

হামলার সময় তাসিন নামে আট বছরের এক শিশু আহত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বাদল মিয়া, তার ভাতিজা রুবেলসহ কয়েকটি পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com