1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের চ্যালেঞ্জ-সম্ভাবনা-ড. সাদেকুল ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ দিনমজুরের মেয়ে রাত্রি বিশ্বাস দুমকির ইউএনওকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধে বাংলাদেশের চ্যালেঞ্জ-সম্ভাবনা-ড. সাদেকুল ইসলাম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ

বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক, বৈশ্বিক বাণিজ্য ও শুল্কযুদ্ধ এবং দেশের কাঠামোগত অর্থনৈতিক রূপান্তর নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ)। গত ৩০ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারে অর্থনীতির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সেমিনারে ‘বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে: বাণিজ্য ও শুল্কযুদ্ধের যুগে’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার লরেনশিয়ান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. সাদেকুল ইসলাম।

মূল বক্তব্যে তিনি বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার পরিবর্তন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা এবং এর প্রেক্ষাপটে বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি, বাজার বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ককে আরও কৌশলগতভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সেমিনারে ‘বাংলাদেশের কাঠামোগত রূপান্তরের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বিশেষ অতিথির বক্তব্য দেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও কাঠামোগত পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক অর্থনীতির সম্পর্ক এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নচ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শামস রহমান।

সেমিনারে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা বৈশ্বিক অর্থনীতির দ্রুত পরিবর্তন, বাণিজ্য ও শুল্কনীতির প্রভাব এবং বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা ও শুল্কনীতির পরিবর্তন বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির জন্য নতুন সুযোগের পাশাপাশি নানা চ্যালেঞ্জও তৈরি করছে। এ ধরনের একাডেমিক আলোচনা শিক্ষার্থীদের বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com