1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন, তরছঘাটে সেলোমেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকীতে ‘সুলতান শিশু উৎসব-২০২৬’ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু নলডাঙ্গায় হালতিবিলে নৌকা থেকে পানিতে পড়ে এক যুবকের মৃত্যু ঢাকা থেকে রামগঞ্জে উদ্দেশ্যে আসতে বাস-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১১ হাড়িয়া-পৌরসভা সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বুয়েটে প্রকাশিত হলো ঢাকাবিষয়ক বিশেষ গ্রন্থ বিটুইন কেয়স অ্যান্ড কোহেশন: অ্যান এক্সপ্লোসিভ রি-ইমার্জেন্স অব ঢাকা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি পুলিশের ধামরাইয়ে রাতের আঁধারে টায়ার পোড়ানো,কালো ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ৪২ বিজিবি ৩টি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ফ্রেন্সিডিল উদ্ধার ‎টানা বৃষ্টিতে বেহাল সড়ক, জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সংস্কারে এগিয়ে এলেন দুই নেতা

মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন, তরছঘাটে সেলোমেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

reporter ওমর ফারুক
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার তরছঘাট পয়েন্টে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নদীতে স্থাপন করা অবৈধ বালু উত্তোলনের সেলোমেশিন ও পাইপ গুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাতামুহুরী নদীতে ভাসমান বেইচে স্থাপন করা সেলোমেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে সেলোমেশিন ও বালু পরিবহনের পাইপ গুঁড়িয়ে দেওয়া হয়।
তবে প্রশাসনের অভিযান টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, নদীতে স্থাপন করা অবৈধ বালু উত্তোলনের সেলোমেশিনটি স্থানীয় মুসলিম উদ্দিনের বলে জানা গেছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে সেলোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি নদীর গতিপথ ও স্থানীয় স্থাপনার জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন, তরছঘাটে সেলোমেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন

ওমর ফারুক চট্টগ্রাম দক্ষিণ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com