1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কালাইয়ের নবাগত ইউএনও ফয়সাল আহমেদের সঙ্গে গণ ও যুব অধিকার পরিষদের নেতাদের সাক্ষাৎ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ দিনমজুরের মেয়ে রাত্রি বিশ্বাস দুমকির ইউএনওকে অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা পঞ্চগড়ে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে ভুয়া লিভার রিপোর্টের অভিযোগ, সিভিল সার্জন বরাবর আবেদন জলঢাকায় একই প্রতিষ্ঠানের তিন শিক্ষক অনুপস্থিত, জানেন না মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে যৌথ আলোচনা সভা মুকসুদপুরে রাজনৈতিক পদ থেকে শিক্ষকের পদত্যাগ

কালাইয়ের নবাগত ইউএনও ফয়সাল আহমেদের সঙ্গে গণ ও যুব অধিকার পরিষদের নেতাদের সাক্ষাৎ

reporter মো:সুমন মন্ডল
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ

জয়পুরহাটের কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কালাই উপজেলায় দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে কালাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আনতাজ মন্ডল, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন সরদার, অর্থ সম্পাদক মো. আল আমিন মোহন, মো. আবুল কালাম এবং প্রস্তাবিত পৌর কমিটির আহ্বায়ক মো. এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, নাগরিকদের অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে প্রশাসনিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নবাগত ইউএনও ফয়সাল আহমেদ নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং কালাই উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com