1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী

reporter তৌহিদুল ইসলাম শামিম, হিলি 
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

পলায়নকৃত স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আর কারো কারো সরকার বলছে তাতে তাদের কোনো সহযোগিতা নেই। স্বৈরাচারী কায়দায় যে-ই আসার চেষ্টা করবে বা মানুষকে উস্কানি দেবে তাদেরকে প্রতিহত করা সাধারণ মানুষের দায়িত্ব। এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম যদি কেউ করে, সেটিকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন

রবিবার বিকেল ৩টায় হিলি স্থলবন্দরের প্রায় সাড়ে ৩৩ কোটি ব্যয়ে ফোরলেন সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বন্দর এলাকার বাণিজ্য প্রসারে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা রাস্তার কাজ শেষ হলে বন্দরের আমদানি-বাণিজ্য বাড়বে। হিলি রেল স্টেশনের কার্যক্রম আরও ব্যাপক করা হবে, যাতে এখান থেকে মালামাল ওঠানামা থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে করা যায়। সবকিছু জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হবে বলেও জানান তিনি।

এসময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদের প্রধান নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে সাড়ে ৩৩ কোটি টাকা ব্যয়ে হিলি স্থলবন্দরের সোয়া দুই কিলোমিটার ফোরলেন সড়কের কাজ শুরু হলেও ভূমিঅধিগ্রহণ জটিলতায় তা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বর্তমান সরকার আমলে জটিলতা কাটিয়ে আজ থেকে কাজ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com