1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম

reporter নুরুল আমিন পলাশ
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ

আসন্ন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণার মাঠে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুলনা জেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান খুলনা জেলার স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য তরুণ সমাজ সেবক সালমান হায়দার সেলিম।
​তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, সালমান হায়দার সেলিম কেবল দলের একজন পরীক্ষিত নেতাই নন, তিনি বিগত বছরগুলোতে স্বৈরাচারী শাসনবিরোধী আন্দোলন ও রাজপথের প্রতিটি লড়াইয়ে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সক্রিয়তা এবং বিপদের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তাঁর এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
​মহেশ্বরীপুর ইউনিয়নের সাধারণ ভোটারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সৎ, যোগ্য এবং রাজপথের সাহসী নেতৃত্বকে দেখতে চায় ইউনিয়নবাসী। সেই বিবেচনায় দলের হাইকমান্ডের কাছে সালমান হায়দার সেলিম        জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্বের সাথে বিবেচনা করার দাবি জানাচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম সাথে কথা বললে তিনি জানান, “আমি দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকেছি এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে সরব ছিলাম। মহেশ্বরীপুর ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে আমি জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

​বর্তমানে মহেশ্বরীপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন এই নেতা, যা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পথকে আরও সুগম করবে বলে মনে করছেন তাঁর অনু

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com