গত ১ আগস্ট শনিবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌর সদর বাজার স্বর্ণপট্টি(মাঝের) গলিতে বাজার বণিক সমিতির আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। চলমান কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং বাজার ব্যবসায়ী হারুন অর রশীদের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে স্বপন কুমার কুন্ডু-কে আহ্বায়ক এবং হারুনুর রশিদ’কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সদস্য হলেন- প্রকাশ কুমার কুন্ডু, ভজন কুমার কুন্ডু,মোঃ হাসিবুল হাসান জুয়েল,মোঃ মহাসিন মেম্বার,মো. ইকবাল হোসেন (শিক্ষক), শাহাবুল শেখ (সাবেক কাউন্সিলর),অলিয়ার রহমান,আহসান হাবিব হাসান,মিরাজ হোসেন,মো. আসাদুজ্জামান মিয়া ও জিয়া মুন্সি।
এই কমিটিতে ৩ জন পুরানো ব্যবসায়িকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— আব্দুল আওয়াল ফকীর, মো. এবাদত হোসেন ও ননী গোপাল স্বর্ণকার।