1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নব নির্বাচিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হাজার হাজার মানুষের অশ্রুসিক্তে মুলাদী বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজাহার ফকিরের চির বিদায় নিরাপত্তাহীনতায় বোর্ডহাট কলেজ: সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট নির্মাণের জোরালো দাবি ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি ইআবির মাদরাসায় উচ্চশিক্ষা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার  দিনাজপুর (৪২ বিজিবি) র অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেশি মদ আটক রামুতে অস্ত্র উদ্ধার: তদন্তের আগেই চেয়ারম্যানকে ঘিরে অপপ্রচার, নেপথ্যে কী? কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন পৌরসভা দল জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সকল বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ওসমানীনগরে সরকারি রাস্তার নামে ব্যক্তিমালিকানাধীন জমিতে খুঁটি স্থাপনের লিখিত অভিযোগ ইউএনওর কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নব নির্বাচিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

reporter আজিজুন নাহার
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ

৩১ শে জুলাই ২০২৬  শুক্রবার বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের নব নির্বাচিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ (২০২৬-২০২৮) এর পরিচিতি ও আলোচনা সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান জাকজমকপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয় উওরা ৯ নং সেক্টরের ব্রুকলি রেস্তোরাঁতে। মধ্যান্ন ভোজ এর পর এস এম তোফাজ্জল হোসেনের পবিত্র কোরআান তেলাওয়াত ও মরহুম বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। নব নির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচয় পর্ব ও দায়িত্ব গ্রহণের পর বক্তব্য রাখেন প্রতিস্ঠাতা ও প্রধান সমন্বয়ক কর আইনজীবী ও গার্মেন্টস ফেব্রিকস ব্যবসায়ী এস এম তোফাজ্জল হোসেন, প্রধান উপদেষ্টা ব্যবসায়ী গাজী বিল্লাল হোসেন মিন্টু, দ্বিতীয় বারের মতো নির্বাচিত সভাপতি ওমর ফারুক উজ্জ্বল, সহ সভাপতি ফরিদ আহমেদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মুনির, সমাজ কল্যান ও ত্রাণ সম্পাদক শেখ মোঃ সেলিম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আব্দুল হাকিম সুমন, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা মুন্নী, নির্বাহী সদস্য মোঃ আসাদুজ্জামান, জিনিয়া তানজিম, তরিকুল ইসলাম ভুইঁয়া, উপদেষ্টা এস এম গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ আলী হোসাইন, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ শহীদুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক তসলিম উদ্দিন রানা, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন পিয়ার্স, নাট্যকার, পরিচালক ও প্রযোজক হেদায়ত উল্লাহ তুর্কী, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী বেলাল হোসেন, উওরা লাভলীন রেস্তোরাঁর কর্ণধার মেহাম্মদ রেজাউল করিম, মোস্তফা কামাল প্রমুখ। প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এস এম তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের গত চার বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সকলকে অবহিত করেন। সকল ৯৪ বন্ধু ও তাদের পরিবারের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহিদা আক্তার সকলকে গ্রুপের কল্যাণে একসাথে কাজ করার আহব্বান জানান, সভাপতি ওমর ফারুক উজ্জ্বল সকল ৯৪ বন্ধুদের সহযোগিতা কামনা করেন ও দ্বিতীয় বারের মত তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান ও প্রধান উপদেষ্টা গাজী বিল্লাল হোসেন মিন্টু আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর বন্ধু মিলন মেলা সফল করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। আগামী কাল থেকে আমাদের রেজিষ্ট্রেশন শুরু হবে ও রেজিষ্ট্রেশনকৃত সকলের মোবাইল নং সহ আমরা একটি ম্যাগাজিন প্রকাশ করব এবং এতে যেকেউ বিজ্ঞাপন দিতে পারবে ও যেকোন বন্ধু তার লিখা গল্প কবিতা প্রকাশ করতে পারবে। বিশ্ব বন্ধু ৯৪ পরিবার একটি অরাজনৈতিক সংগঠন ও অনলাইন প্লাটফর্ম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com