1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
মুন্সীগঞ্জে ২শ’৮১ বোতল স্কাফ সিরাপ সহ গ্রেপ্তার দুই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

মুন্সীগঞ্জে ২শ’৮১ বোতল স্কাফ সিরাপ সহ গ্রেপ্তার দুই

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২শ’৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে র‌্যাব-১০।
এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার সহ, জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার।

গত কাল বুধবার (২২ জুলাই) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০-এর সিপিসি-২, মুন্সীগঞ্জের শ্রীনগর ক্যাম্পের একটি দল পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালায়।
এ সময় পদ্মাসেতু থেকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় যাওয়ার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬) ও মো. শরিফুল ইসলাম (২৪)।

র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে পদ্মা সেতুর উত্তর প্রান্তসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তপন সরকার জানান, উদ্ধার করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com