1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাস্তায় পড়ে যাওয়া মাছ তুলতে গিয়ে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে সৈয়দপুরে পরামর্শ সভা  ইনসানিয়া রিলিফ শিকাগো-আমেরিকার সহযোগিতায় অসহায়দের কৃত্রিম পা সংযোজন ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক। পটিয়ায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর বৃক্ষরোপণ ও শিশুদের খাবার বিতরণ

রাস্তায় পড়ে যাওয়া মাছ তুলতে গিয়ে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

reporter মোঃ আলমগীর হোসাইন,তাড়াশ 
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তায় পড়ে যাওয়া একটি মাছ তুলতে গিয়ে ট্রাক চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার নিমগাছী-ভূইয়াগাতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী মো. আবুবক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি আহসানুজ্জামান বলেন, “নিমগাছী মাছের আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির করার জন্য ফিরছিলেন আবুবক্কর। পথে একটি মাছ সড়কে পড়ে গেলে সেটি তুলতে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com