1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গঙ্গাচড়া'র পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী" অনুশ্রী" সংগীতে দেশ সেরা অর্জন" - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদকাসক্তি প্রতিরোধে বগুড়ায় ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সম্মাননা পেলেন কে এম মাহমুদ হাসান কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন থাই,ভিসা বাণিজ্য ও সাইবার প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জের কুরবান আলী আটক কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নতুন নেতৃত্বে মিঠুন চক্রবর্তী ,মং থোয়েন এ ও হারুনুর রশির নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মালেক অন্যায় কারিদের কোন ছাড় নেই,.এম পি লাভলুু বদলগাছীতে লীজ কৃত জমি জবর দখলের চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গঙ্গাচড়া’র পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী” অনুশ্রী” সংগীতে দেশ সেরা অর্জন” কুষ্টিয়া কর অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

গঙ্গাচড়া’র পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী” অনুশ্রী” সংগীতে দেশ সেরা অর্জন”

reporter রংপুর( গংগাচড়া) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

রংপুরের গঙ্গাচড়ার অনুশ্রী সংগীতে দেশ সেরার গৌরব অর্জন করেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে আলোচনায় এসেছে গঙ্গাচড়ার খুদে সঙ্গীতশিল্পী অনুশ্রী রায়। তার এই অসাধারণ অর্জনে উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন।

এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুশ্রী রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার তার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে বলেন, এমন অর্জন শুধু একজন শিক্ষার্থীর নয়, পুরো উপজেলার গর্ব। ভবিষ্যতেও অনুশ্রী আরও বড় সাফল্য বয়ে আনবে এমন প্রত্যাশা করেন তিনি। অনুশ্রী রায় গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে পৌঁছানোর আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে কৃতিত্ব দেখিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে নেয় সে।

গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশাত্মবোধক গানে প্রথম স্থান এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে অনুশ্রী। তার এই অর্জন সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিয়েছে। জানা যায়, ছোটবেলা থেকেই গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি গভীর আগ্রহ ছিল অনুশ্রীর। নিয়মিত চর্চা, প্রশিক্ষণ ও পরিবারের উৎসাহ তাকে আজ তাকে জাতীয় পর্যায়ের সাফল্যের আসনে পৌঁছে দিয়েছে। অনুশ্রীর মা মনিকা রায় বলেন, মেয়ের এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।

যারা পাশে থেকেছেন সবাইকে ধন্যবাদ। সবার দোয়া চাই। সংগীত প্রশিক্ষক প্রিয়া দত্ত বলেন, অনুশ্রী অত্যন্ত মেধাবী ও নিবেদিত। তার এই সাফল্য তার কঠোর পরিশ্রমেরই ফল। অনুশ্রীর বাবা কমল কান্তি রায় বলেন, মেয়ের স্বপ্ন আরও বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা। সবাই তার জন্য আশীর্বাদ করবেন। স্থানীয়দের মতে, অনুশ্রীর এই অর্জন শুধু একটি পুরস্কার নয়,এটি গঙ্গাচড়ার সাংস্কৃতিক সম্ভাবনার এক উজ্জ্বল সম্ভবনার দ্বার উন্মোচন করবে। জাতীয় পর্যায়ে তার এই সাফল্য উপজেলার নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহিত করবে।

এ বিষয়ে অনুশ্রী স্কুলের প্রধান শিক্ষক বিজয় চন্দ্র সরকার বলেন, অনুশ্রী রায়ের এই অসাধারণ অর্জনে আমরা বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই সাফল্য শুধু আমাদের বিদ্যালয়ের নয়, পুরো গঙ্গাচড়া উপজেলার জন্য সম্মানের। অনুশ্রী ছোটবেলা থেকেই মেধাবী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, পরিবারের উৎসাহ এবং তার নিজের কঠোর পরিশ্রমের ফলেই আজ সে জাতীয় পর্যায়ে এই গৌরব অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে অনুশ্রী সংগীতের আরও বড় মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com