1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সম্মাননা পেলেন কে এম মাহমুদ হাসান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদকাসক্তি প্রতিরোধে বগুড়ায় ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সম্মাননা পেলেন কে এম মাহমুদ হাসান কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন থাই,ভিসা বাণিজ্য ও সাইবার প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জের কুরবান আলী আটক কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নতুন নেতৃত্বে মিঠুন চক্রবর্তী ,মং থোয়েন এ ও হারুনুর রশির নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মালেক অন্যায় কারিদের কোন ছাড় নেই,.এম পি লাভলুু বদলগাছীতে লীজ কৃত জমি জবর দখলের চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গঙ্গাচড়া’র পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী” অনুশ্রী” সংগীতে দেশ সেরা অর্জন” কুষ্টিয়া কর অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সম্মাননা পেলেন কে এম মাহমুদ হাসান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতির উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করেছেন মিডিয়া ব্যক্তিত্ব কে এম মাহমুদ হাসান। সম্প্রতি নিউ জার্সি স্টেট সিনেটর বেঞ্জি ই. উইম্বার্লি তাকে সম্মানিত করেছেন। সিনেটরের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে তাঁর হোতে সম্মাননা তুলে দেয়া হয়।প্রসঙ্গত এর আগে, গত ৩রা মে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠানে কংগ্রেসওম্যান নেলি পো এবং বোর্ড অফ কাউন্টি কমিশনার্সের কাছ থেকে আরো একটি সম্মাননা লাভ করেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে এম মাহমুদ হাসান দীর্ঘ ২৬ বছর নিরলসভাবে কাজ করেছেন। অনুষ্ঠান প্রযোজক থেকে শুরু করে নিজ যোগত্যা ও একাগ্রতায় অনুষ্ঠান বিভাগের শীর্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন এই নির্মাতা। এটিএন বাংলার ফ্যাগশিপ এবং বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেছেন। এই গণমাধ্যম ব্যক্তিত্ব এক বছরের বেশি সময় যাবত যুক্তরাষ্ট্রে অবস্থানরত রয়েছেন। সেখানে তিনি বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com