1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নারায়ণগঞ্জে পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদকাসক্তি প্রতিরোধে বগুড়ায় ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সম্মাননা পেলেন কে এম মাহমুদ হাসান কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন থাই,ভিসা বাণিজ্য ও সাইবার প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জের কুরবান আলী আটক কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নতুন নেতৃত্বে মিঠুন চক্রবর্তী ,মং থোয়েন এ ও হারুনুর রশির নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মালেক অন্যায় কারিদের কোন ছাড় নেই,.এম পি লাভলুু বদলগাছীতে লীজ কৃত জমি জবর দখলের চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গঙ্গাচড়া’র পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী” অনুশ্রী” সংগীতে দেশ সেরা অর্জন” কুষ্টিয়া কর অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

নারায়ণগঞ্জে পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা

reporter মোঃ মাহবুবুর রহমান,নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত পলাশী দিবস উপলক্ষে এক আলোচনা সভা সিদ্ধিরগঞ্জের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুল জাব্বার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক ও সংগঠক মুহাম্মদ মমিনুল হক সরকার। প্রধান আলোচক হিসেবে পলাশীর পরাজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, কারণ ও তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর মালুম এবং নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকি। দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আজিজ হাকিম।

বক্তারা বলেন, পলাশীর পরাজয় ছিল কেবল একটি যুদ্ধের পরাজয় নয়; বরং এটি ছিল জাতীয় ঐক্য, দেশপ্রেম ও দায়িত্ববোধের ঘাটতির করুণ পরিণতি। তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, শুধু সৈন্য-সামন্ত বা সামরিক শক্তি থাকলেই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন দেশপ্রেম, সততা এবং জাতীয় স্বার্থের প্রতি অটল অঙ্গীকার। ব্যক্তিগত লোভ ও সংকীর্ণ স্বার্থ যেন আর কখনো পলাশীর পরাজয়ের মতো বেদনাদায়ক ঘটনার জন্ম না দেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে উপস্থিত দর্শকদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com