1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী জীবনের কোন পর্যায়ে এসে মানুষ একটি অর্ধমৃত গাছের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায়? পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অভিযানে  ইয়াবা উদ্ধার নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাপ্তাই সফর ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক শিবগঞ্জের শাহাবাজপুরে কর্মী শিক্ষা শিবির সভা 

গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক

reporter  আলমগীর হোসেন
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, মারধর, অবরুদ্ধ করে রাখা এবং মোবাইল ফোন থেকে তথ্য-প্রমাণ মুছে ফেলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছেন। তবে মামলার অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. আনোয়ারুল (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি কাশিমপুর থানার বারেন্দা মোল্লা মার্কেট এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ জুন বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একটি বহুতল ভবনে অনৈতিক কার্যকলাপের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত তথ্য-প্রমাণ মুছে ফেলা, মারধর এবং আটকে রাখার অভিযোগ ওঠে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় সাংবাদিক আলমগীর হোসেন কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পলাতকদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা এ ঘটনায় জড়িত সকলের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com