1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার ‎সিংগাইরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন রাজশাহীতে গোলাভরা পেঁয়াজ, কৃষকের ঘরে কান্না শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য উল্লাপাড়ায় চকপাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে নালিতাবাড়ীতে ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার ও চারা বিতরণ প্রধানন্ত্রীর সফরসঙ্গী হতে চীনে যাচ্ছেন মন্ত্রী এ্যানী

পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

reporter মোঃ শাহীনুর আলম শাহীন,পাটগ্রাম (লালমনিরহাট) 
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ

লালমনিরহাটের পাটগ্রামে অভিযান চালিয়ে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও কুখ্যাত গরুচোর এবং মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য মেহেদী হাসান ওরফে মোহন (২৭)-কে গ্রেফতার করেছেন পাটগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত মেহেদী হাসান ওরফে মোহন উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিহাট এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তিনি চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এছাড়া তিনি গরু চুরি ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com