1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
উল্লাপাড়ায় চকপাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন মাদক ও সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬ জন গ্রেপ্তার ‎সিংগাইরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন রাজশাহীতে গোলাভরা পেঁয়াজ, কৃষকের ঘরে কান্না শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার ফটিকছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য

উল্লাপাড়ায় চকপাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

reporter উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ৩৮নং চকপাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার্থীদের উপস্থিতি, হাজিরা খাতা সংরক্ষণ, বিদ্যালয়ের পরিবেশ ও মনিটরিং ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্লাস চলাকালীন একটি শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে কয়েকজন বহিরাগত যুবক আড্ডা দিচ্ছেন। বিষয়টি নিয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, যেখানে শ্রেণিকক্ষ শিক্ষার্থীদের পড়াশোনার জায়গা, সেখানে বাইরের লোকজন কীভাবে অবাধে অবস্থান করছেন?

বিদ্যালয়ের হাজিরা খাতা পর্যালোচনা করেও বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে। দ্বিতীয় শ্রেণির হাজিরা খাতায় গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত কোনো উপস্থিতি নথিভুক্ত করা হয়নি। অন্যদিকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির হাজিরা খাতাতে গত ২০ জুন থেকে হাজিরা নথিভুক্ত করা হয়নি।

এদিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিত পাওয়া যায়নি বললেই চলে। বিদ্যালয়ে ৩য় থেকে ৫ম শ্রেণীর মোট ৫ জন শিক্ষার্থীর উপস্থিত দেখা যায়। যার মধ্যে তৃতীয় শ্রেণির ২ জন এবং পঞ্চম শ্রেণির ৩ জন শিক্ষার্থী তবে চতুর্থ শ্রেনীর কোনো শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় তাদের উপস্থিত দেখানো হয়। বিষয়টি নিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিম জানায়, গত ১৮ জুন তার ক্লাসে মাত্র তিনজন শিক্ষার্থী (মিম, জেরিন ও সাথি) উপস্থিত ছিল। অথচ হাজিরা খাতায় দেখা যায় ওই দিনের সব শিক্ষার্থীকে উপস্থিত দেখানো

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com