1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী জীবনের কোন পর্যায়ে এসে মানুষ একটি অর্ধমৃত গাছের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায়? পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অভিযানে  ইয়াবা উদ্ধার নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাপ্তাই সফর ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক শিবগঞ্জের শাহাবাজপুরে কর্মী শিক্ষা শিবির সভা 

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

reporter গোলাম মর্তুজা,পাঁচবিবি 
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ রাশেদুল ইসলাম জনি (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাশেদুল ইসলাম জনি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেনতারা (নওদা) গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আব্দুল রশিদের ছেলে।

২৩ জুন (মঙ্গলবার)  আনুমানিক ৯টা ১০ মিনিটে নিজ বাড়ি থেকে পাঁচবিবি বাজারে যাওয়ার পথে উপজেলার নাঙ্গলহাটি এলাকায় একটি মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে ট্রাকের নিচে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী মোঃ আবু জাফর জানান, “আমরা রাস্তার পাশে বসে ছিলাম। রাশেদুল ট্রাকটিকে ওভারটেক করতে গেলে হঠাৎ মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বলেন হাফিজ মোঃ রায়হান বলেন,লাঙ্গলহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্ট গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com