1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাপ্তাই সফর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী জীবনের কোন পর্যায়ে এসে মানুষ একটি অর্ধমৃত গাছের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায়? পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অভিযানে  ইয়াবা উদ্ধার নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাপ্তাই সফর ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক শিবগঞ্জের শাহাবাজপুরে কর্মী শিক্ষা শিবির সভা 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাপ্তাই সফর

reporter মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙ্গামাটি) 
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম এবং রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার মঙ্গলবার (২৩ জুন ২০২৬) কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

সকাল ১০টায় রাঙ্গামাটি থেকে সড়কপথে সরকারি গাড়িযোগে তাঁরা চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে পৌঁছান। এ সময় তাঁরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্থানীয়করণ এবং এসডিজি স্থানীয়করণ পাইলটিং কার্যক্রমের সমন্বিত বাস্তবায়ন বিষয়ক ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত এক কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নের গুরুত্ব, উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ন চাকমা, জনসংযোগ সহকারী, রাঙামাটি জেলা পরিষদ; তপন কুমার চাকমা, এডিপির প্রজেক্ট ডিরেক্টর; ফদাং তাং রান্দাল, সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ; বিপ্লব চাকমা, ইউএনডিপির স্পেশালিস্ট; পোবন কুমার চাকমা, এডিপির পরিচালক এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।

এছাড়াও কর্মশালায় ইউনিয়নের হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ এবং নারী-পুরুষসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণের জন্য ইউএনডিপির কর্মকর্তা-কর্মচারীরা সংস্থার স্টিকারযুক্ত সাদা রঙের পাঁচটি গাড়িতে করে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে উপস্থিত হন। উল্লেখ্য, সকাল ১১টায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার কর্মসূচি শেষে রাঙ্গা মাটির উদ্দেশ্যে কাপ্তাই ত্যাগ করেন। পরে কর্মশালার আলোচনা ও মতবিনিময় পর্ব চলতে থাকে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে অনুষ্ঠান সমাপ্ত হয়।

স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল এবং জনগণমুখী করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com