1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সিলেটের নিউ সুরমা আবাসিক হোটেল চলছে মিনি পতিতালয়ের ব্যবসা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের নিউ সুরমা আবাসিক হোটেল চলছে মিনি পতিতালয়ের ব্যবসা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ

সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি, মো : আব্দুল কাদির রাজু: সিলেট মহানগরের সুরমা মার্কেটে অবস্থিত ‘নিউ সুরমা আবাসিক হোটেল’ একটি মিনি পতিতালয়। বছরের পর বছর ধরে এই হোটেলে চলে দিন-রাত চলে অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন সময় চাপের মুখে পুলিশ প্রশাসন ‘আই-ওয়াশ’ অভিযান দিলেও এখানে পতিতা-কারবারের মূল হোতারা থাকেন ধার-ছোঁয়ার বাইরে। এছাড়া অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষদের আটক করলেও কিছুদিনে মধ্যে তারা বেরিয়ে এসে ফের শুরু করেন অপকর্ম। ফলে এ হোটেলে সবসময় চলছিলো রমরমা দেহ-বাণিজ্য। শনিবারও (১০ আগস্ট) সন্ধ্যায় হোটেলটিতে এমন অসামাজিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে জেনে ছাত্র-জনতা এখানে তল্লাশি করতে যায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ৪ নারী ও ৩ পুরুষ ছাদে গিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। ফলে কাউকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে পারেনি ছাত্ররা। এ তল্লাশিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজ-ভার্সিটির ছাত্র অংশগ্রহণ করেন।
এসময় তারা হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এদিকে, তল্লাশিকালে নিউ সুরমা আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়। পাওয়া যায় যৌন- উত্তেজক ওষুধ। এছাড়া একটি কক্ষে একজন পুরুষের খোলা প্যান্ট ও শর্ট প্যান্ট এবং মেয়েদের ব্যবহৃত বিভিন্ন জিনিস পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com