1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে

ঢাবি গ্রন্থাগারে ৩দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৫ দেখেছেন

৫মে ২০২৬ পাণ্ডুলিপি বিষয়ক ৩দিনব্যাপী কর্মশালা আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ই-জোনে শুরু হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন|

ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন| উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন স্বাগত বক্তব্য দেন| বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) প্রবন্ধ উপস্থাপন করেন| সহকারী গ্রন্থাগারিক তাসলিমা আক্তার অনুষ্ঠান সঞ্চালন করেন|

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাণ্ডুলিপিসমূহ যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব পাণ্ডুলিপি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভান্ডারকে সর্বদা সমৃদ্ধ করবে| দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে তিনি এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন|

কলা অনুষদভুক্ত ৯টি বিভাগের ৫১জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন|

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.