1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে সেজান জুসের গাড়ি: আহত চালক ও হেলপার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু, তদন্তের নির্দেশ সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার বরিশালে ১৩৭ জুলাই শহীদের নামফলক স্থাপনের দাবি দল্টা বাজারে সরকারি জমি দখল করে ইমারত নির্মাণ, ইউএনওর নিষেধের পরও কাজ বন্ধ হয়নি ব্যবসায়ীদের ক্ষোভ। বৃষ্টির পানি আর চোখের জল—একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র এখনো জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বিএনপি ও সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে সরকার নানা উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে ভিডব্লিউবি চাল বিক্রির অভিযোগে তোলপাড়, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে সেজান জুসের গাড়ি: আহত চালক ও হেলপার

reporter মোঃ সজিব
calendar প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ

মৌলভীবাজার থেকে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়েছে সেজান জুস কোম্পানির একটি মিনি ট্রাক (কভার্ড ভ্যান)।  গতকাল  শুক্রবার (১৭ এপ্রিল) কাজিরহাট বাজার থেকে মুন্সিরহাট বাজারগামী পথে এই দুর্ঘটনা ঘটে। এতে পিকাব ভেনের চালক মোহাম্মদ নাদিম এবং তার সঙ্গে থাকা হেলপার গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেজান জুস কোম্পানির ওই কভার্ড ভ্যানটি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-অ ১৪-১০৮০) দ্রুতগতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি রাস্তার পাশে আড়াআড়িভাবে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। গাড়িটি উল্টে রাস্তায় আড়াআড়িভাবে পড়ে থাকায় সড়কের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও স্থানীয়রা কিছুটা ভোগান্তির শিকার হন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করার হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com