গতকাল ৯ই মার্চ ২০২৬ইং রোজ সোমবার সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায়, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব সাহাব উদ্দিন সাহেবের মাতা-পিতার রুহের মাগফিরাত কামনায় মাসব্যাপি খতমে কোরআান, ইফতার মাহফিল ও দোয়া মাদ্রাসার কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও গুণীজন, বিশিষ্ট শালীর ব্যক্তিত্ব ও সমাজসেবক,, বিশিষ্ট আলেম-ওলামাগণ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয় এবং শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।