1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৪৬তম বিসিএস: শিক্ষা ক্যাডারে প্রথম হলেন পুলিশ সদস্য সিলেটের রাকিব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

৪৬তম বিসিএস: শিক্ষা ক্যাডারে প্রথম হলেন পুলিশ সদস্য সিলেটের রাকিব

reporter মোঃ জামাল উদ্দিন,  সিলেট
calendar প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

৪৬তম বিসিএস শিক্ষা (বাংলা) ক্যাডারে সারাদেশে প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশ পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আব্দুর রাকিব।

পুলিশে কর্মরত থাকাকালীন একাডেমিক প্রস্তুতির মাধ্যমে এই অসাধারণ সাফল্য অর্জন করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন।

রাকিব সিলেট নগরের জালালাবাদ থানাধীন দুসকি এলাকার মোঃ আব্দুল গনী ও আফিয়া বেগমের সন্তান। দুই ভাই দুই বোনের ৩য় রাকিব স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাস করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০২১ সালে শিক্ষাজীবন শেষ করার পর তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই)পদে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে কর্মরত থাকাকালীন বিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। দুই বছরের অধ্যাবসায় ও নিয়মিত পরিশ্রমের ফলেই বিসিএসে এই সাফল্।

ছাত্রজীবন থেকেই মেধাবী ও অধ্যবসায়ী রাকিব তার এই অর্জন মা-বাবাকে উৎসর্গ করে, শিক্ষক সহপাঠী ও সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকায় কর্মরত থাকা রাকিব, পরিবারসহ সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি তাঁর অর্জিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com