মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর মাধ্যমে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে প্রকাশিত দৈনিক ঘোষণা’র বিশেষ হাদিয়া ও রামাদ্বান ক্যালেন্ডারের উদ্বোধন হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি রাতে মুন্সিবাজার-এ আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে ক্যালেন্ডারটির উদ্বোধন হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সাক্ষাৎকালে দৈনিক ঘোষণা, মৌলভীবাজার জেলার পক্ষ থেকে প্রকাশিত পবিত্র মাহে রামাদ্বানের বিশেষ হাদিয়া সংসদ সদস্যের হাতে তুলে দেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ।ক্যালেন্ডার গ্রহণ করে এমপি হাজী মুজিব এ সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জেলা প্রতিনিধি শায়েক আহমদকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ধর্মীয় অনুপ্রেরণা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পবিত্র মাহে রামাদ্বানকে সামনে রেখে দৈনিক ঘোষণা’র এই উদ্যোগ স্থানীয় মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।