1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোনায় পুলিশের ব্রিফিং প্যারেড

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
প্যারেডে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
পুলিশ সূত্র জানায়, নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (পুলিশ, আনসার ও সহায়ক বাহিনী) দায়িত্ব পালন করবেন। সে হিসেবে পাঁচটি আসনের সব ভোটকেন্দ্র মিলিয়ে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনকালীন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল, চেকপোস্ট এবং মোবাইল টিম সক্রিয় থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।
ব্রিফিং প্যারেডে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.