1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে নতুন জার্সিতে দুর্নিবার ক্রিকেট লীগ–২ এ দুবাই এক্সপ্রেস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে নতুন জার্সিতে দুর্নিবার ক্রিকেট লীগ–২ এ দুবাই এক্সপ্রেস

reporter বিশেষ প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ

ঐতিহ্যবাহী দুর্নিবার ক্রীড়া চক্রের আয়োজনে দুর্নিবার ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-২) ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের ব্যাপক আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট চারটি দল— ডায়নামিক ওয়ারিয়র্স, গ্রেডিয়েটরস, দ্য উইলো উইজার্ডস ও দুবাই এক্সপ্রেস।
টুর্নামেন্ট শুরুর আগেই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে দুবাই এক্সপ্রেস। দল গঠন, খেলোয়াড়দের প্রস্তুতি ও ব্যবস্থাপনায় পেশাদারিত্বের ছাপ থাকায় ক্রিকেটাঙ্গনে ইতিমধ্যেই দলটি আলোচনার শীর্ষে উঠে এসেছে।
আগামীকাল ডায়নামিক ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে দুবাই এক্সপ্রেস। এর আগে আজ ৭ ফেব্রুয়ারি (শনিবার) আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন করা হয়। জার্সি উন্মোচন অনুষ্ঠানে দুবাই এক্সপ্রেসের সকল খেলোয়াড় উপস্থিত ছিলেন।
দলের খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা ও আত্মবিশ্বাস তৈরি করতে এর আগে গতরাতে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেন দলের টিম মালিক, দুবাই প্রবাসী আবু সাঈদ তানজিম ও শেখ জাহিদ। তাঁদের এই উদ্যোগ খেলোয়াড়দের মনোবল আরও দৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সবমিলিয়ে দুর্নিবার ক্রিকেট লীগ-২০২৬-এর সিজন-২ এ দুবাই এক্সপ্রেস কতটা সফলভাবে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারে, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com