1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্রমিক নেতা ইমন শিকদারের বিরুদ্বে মিথ্যা অপপ্রচারের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

শ্রমিক নেতা ইমন শিকদারের বিরুদ্বে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ জুন, ২০২৪, ৩:২৬ অপরাহ্ণ

শাহাদাৎ হোসেন সরকার: শ্রমিক অধ্যুষিত এলাকা শিল্পাঞ্চল আশুলিয়া এখানে লক্ষ লক্ষ শ্রমিকদের বসবাস, শ্রমিকদের সহায়তা করার জন্য রয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন, এর মধ্যে জনপ্রিয় ফেডারেশন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সুনামধন্য স্বচ্ছ শ্রমিক নেতা ইমন শিকদারের বিরুদ্ধে জরিয়ে আশুলিয়া থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছ একটি কুচক্রী মহল।

এরপর থেকে উক্ত মহলটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ( ৩১ মে) একটি অনলাইন পত্রিকায় ” আশুলিয়ায় শ্রমিক নেতা ইমনের বিরুদ্ধে শ্রমিকের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়।

যাহা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রমিক নেতা মোঃ ইমন শিকদার। তিনি বলেন একটি নাম সর্বস্ব ভুয়া অনলাইনে আমার নাম জড়িয়ে অপপ্রচার করা হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়।

উক্ত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র, একটি কুচক্রী মহল আমার দীর্ঘ সময়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার ক্যারিয়ারের সুনাম ক্ষুন্ন করতে এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন মাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে আসছে ।

আমি ইমন শিকদার স্বচ্ছতার সাথে শ্রমিক রাজনীতি করছি। একটি স্বার্থান্বেষী মহল তাদের উদ্দেশ্য প্রণীত স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে এমিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এধরণের অভিযোগের বিন্দুমাত্র সত্যতা নেই। আমার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এধরণের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এছাড়াও যাহারা এধরণের মিথ্যা বানোয়াট অভিযোগ সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন তাদের উদ্দেশ্য বলছেন আপনারা সত্যের সাথে থাকুন। মিথ্যার আশ্রয় নিয়ে অপপ্রচার থেকে বিরত না থাকলে আমি আপনাদের বিরুদ্বে আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

এ বিষয়ে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল কামরান বলেন,আমরা সাধারণত শ্রমিকদের অধিকার আদায়ে তাদের সহযোগিতায় কাজ করে থাকি।

ইমন শিকদারের বিরুদ্ধে যে নারী শ্রমিক তার পাওনাদি নিয়ে অভিযোগ করেছিলেন তিনি ইমন শিকদারকে তার পাওনাদি উঠানোর জন্য স্বাক্ষর দেননি। ফলে ওই পাওনাদি শ্রমিক নিজে ছাড়া কেউ ওঠাতে পারবে না। এর ফলে ইমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, আমরা সকল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এধরণের মিথ্যা কুৎসা রটানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com